Home জাতীয় অপরাধ ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, নেপথ্যে সমকামিতা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, নেপথ্যে সমকামিতা

Share
Share

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন রেদোয়ান শেখ, যাঁর অর্ধগলিত মরদেহ গত রবিবার (১৭ আগস্ট) দুপুরে চাড়ালদিয়া বিল থেকে উদ্ধার করা হয়।

সোমবার (১৮ আগস্ট) ভাঙ্গা থানায় র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান।

র‍্যাব জানায়, মৃতদেহ উদ্ধারের মাত্র তিন ঘণ্টার মধ্যে তারা হত্যার অভিযোগে বন্ধু জহিরুল ইসলামকে আটক করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য দেশি অস্ত্রও উদ্ধার করা হয়। এছাড়া নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মানিব্যাগও খুঁজে পাওয়া গেছে।

র‍্যাব-১০-এর অধিনায়ক জানিয়েছেন, গত দুই বছর ধরে রেদোয়ান এবং জহিরুলের মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। ঘটনার দিন (১৩ আগস্ট) রেদোয়ান মোটরসাইকেল যোগে জহিরুলের বাড়িতে পৌঁছান। সেখানে সমকামিতা সংক্রান্ত বাকবিতণ্ডার একপর্যায়ে জহিরুল একটি ছুরি দিয়ে রেদোয়ানের গলায় আঘাত করলে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

মৃত্যুর পর জহিরুল মরদেহটি বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। দু’দিন পর মরদেহ ভেসে উঠলে তিনি পেট কেটে বালুর বস্তায় বেঁধে পার্শ্ববর্তী বিলের মধ্যে ফেলে দেন। পরে এলাকাবাসী দুর্গন্ধ অনুভব করে পুলিশকে খবর দেন।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রেদোয়ান শেখ সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদি প্রবাসী শেখ আবুবক্করের ছেলে। তিনি গাজীপুরের একটি বেসরকারি কলেজে বি.এস.সি. শিক্ষার্থী ছিলেন। নিখোঁজ হওয়ার পর তাঁর মা রাবেয়া বেগম সদরপুর থানায় সাধারণ ডায়েরি করেন। রেদোয়ানের মা রাবেয়া বেগম রবিবার (১৭ আগস্ট) রাতেই ভাঙ্গা থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয়...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক বছরের মাথায় পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েছেন তাঁর মা–বাবা। শহীদ শাহরিয়ারের বাবার...

Related Articles

শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায়...

বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ...

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত...

দেওয়ানগঞ্জে এইচএসসির প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখায় বহিষ্কার ২ পরীক্ষার্থী

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে মোবাইল...