Home জাতীয় অপরাধ ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

Share
Share

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সোহাগ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মালিডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে সারোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে সোহাগ মিয়ার জমিসংক্রান্ত বিরোধ ও একটি হত্যা মামলার জেরে পূর্ব শত্রুতা ছিলো।

মঙ্গলবার দুপুরে সারোয়ার হোসেন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোহাগ মিয়ার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি পেটানো ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সোহাগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি বিরোধ ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” ঘটনার পর মালিডাঙ্গা গ্রামে উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’। সোমবার (৪...

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি সোমবার...

Related Articles

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের...

আম পাড়ায় জুতার মালা পরিয়ে তিন শিশুশিক্ষার্থীকে শাস্তি, বিষয়টি খতিয়ে দেখছে শিক্ষা প্রশাসন

বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার অভিযোগে...

হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য...

কারিগরি ত্রুটি ছাড়া দেশে লোডশেডিং নেই ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশের কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...