Home জাতীয় অপরাধ পেকুয়ায় আওয়ামী লীগ নেতা খায়রুল এনাম গ্রেফতার
অপরাধআইন-বিচারআওয়ামী লীগআঞ্চলিকজাতীয়

পেকুয়ায় আওয়ামী লীগ নেতা খায়রুল এনাম গ্রেফতার

Share
Share

কক্সবাজারের পেকুয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল এনামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পেকুয়া থানার একটি বিশেষ দল উপজেলার মগনামার মহুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত খায়রুল এনাম মৃত নুরুল আনোয়ারের ছেলে এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খায়রুল এনামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়, পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর খায়রুল এনামকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...