Home জাতীয় অপরাধ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ‘কিম কিওন হি’ গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ‘কিম কিওন হি’ গ্রেপ্তার

Share
Share

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কিওন হি-কে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শেয়ারবাজারে কারসাজি, ঘুষ গ্রহণ ও রাজনৈতিক হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে বুধবার (১৩ আগস্ট) সিউলের আদালতের পরোয়ানায় তাকে আটক করা হয়। এর ফলে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী একই সময়ে কারাগারে বন্দি হলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী কিমের বিরুদ্ধে অভিযোগ—ডয়েচ মোটরস নামে একটি বিএমডব্লিউ ডিলারের শেয়ারমূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে প্রায় ৮০০ মিলিয়ন উওন (প্রায় ৫ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার) অবৈধভাবে আয়। এ ঘটনা ইউন সুক ইওল প্রেসিডেন্ট হওয়ার আগে ঘটলেও তার মেয়াদকালে বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল।

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি বিতর্কিত ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিনিময়ে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন। পাশাপাশি ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আদালতে চার ঘণ্টাব্যাপী শুনানিতে কিম সব অভিযোগ অস্বীকার করলেও, প্রমাণ নষ্টের আশঙ্কায় তাকে আটক রাখার নির্দেশ দেন বিচারক। শুনানির সময় কালো স্যুট ও স্কার্ট পরে গম্ভীর মুখে উপস্থিত হন কিম এবং সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যার সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

তার স্বামী ইউন সুক ইওল গত বছর ‘ব্যর্থ সামরিক আইন’ প্রয়োগ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন, যা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত হতে হয়। প্রেসিডেন্ট থাকাকালে ইউন তিনবার তার স্ত্রীর বিরুদ্ধে তদন্তের বিশেষ কাউন্সেল বিলে ভেটো দেন। চলতি বছরের জুনে ইউনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী লি জে মিয়ং প্রেসিডেন্ট হওয়ার পর বিশেষ কাউন্সেল গঠন করা হয়, যা শেষ পর্যন্ত কিম কিওন হির গ্রেপ্তারের পথ তৈরি করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে আরব আমিরাতের তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের...

অতিবৃষ্টিতে নাসিরনগরের হাওরে ৩০৫ হেক্টর ধান প্লাবিত

অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে কয়েকদিনের ব্যবধানে ৩০৫ হেক্টর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এতে অন্তত দুই হাজার কৃষক...

Related Articles

তামিল রাজনীতিতে থালাপতি বিজয়ের নতুন ইতিহাস গড়লেন

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ‘থালাপতি’ বিজয় এবার রাজনীতিতেও বড় চমক দেখিয়েছেন। মাত্র...

মালিক গ্রেপ্তারের পর থানায় বানরের করুণ খোঁজাখুঁজি

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের...

বগুড়ায় ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেট পড়তে যাওয়া দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) ধর্ষণের...

শিশু ধর্ষণের অভিযোগে রাঙ্গাবালীতে মাদরাসা শিক্ষক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় ১০ বছর বয়সী এক...