Home জাতীয় দুর্ঘটনা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে যুবকের লাশ উদ্ধার
দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে যুবকের লাশ উদ্ধার

Share
Share

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকা থেকে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তির নাম মো. সিয়াম (২৫)। তিনি মাদারীপুর সদরের হাঁটুপাড়া গ্রামের বাসিন্দা এবং ঢাকার বংশাল এলাকার একটি গ্যারেজে কর্মরত ছিলেন।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাঁর লাশ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিয়াম ও তাঁর কয়েকজন বন্ধু একদিন আগে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে মাওয়া এলাকায় ঘুরতে যান। রাত কাটিয়ে শুক্রবার ভোরে তাঁরা ঢাকা ফেরার পথে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ফেরার সময় সিয়াম সবার পেছনে ছিলেন এবং সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে সিয়ামের মরদেহ ও তাঁর মোটরসাইকেল উদ্ধার করেন। পরে তাঁর সহকর্মীরা এসে মরদেহ শনাক্ত করেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম সিদ্দিকি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণে সিয়ামের মৃত্যু হয়েছে। মরদেহ ও মোটরসাইকেল বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। সিয়ামের স্বজনদের খবর দেওয়া হয়েছে, এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সমর্থন চেয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা উত্তরে...

Related Articles

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...