Home আঞ্চলিক গাজীপুরে অগ্নিকাণ্ডে চার মাসের শিশুসহ নিহত পুরো পরিবার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে অগ্নিকাণ্ডে চার মাসের শিশুসহ নিহত পুরো পরিবার

Share
Share

গাজীপুরের টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী সহ মৃত্যু হয়েছে চার মাসের শিশুর ।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী হাফিজা আক্তার (২০) ও বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে স্বামী মোহাম্মদ রিপন (২৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গত রোববার সকালে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে মৃত ঘোষণা করা হয় চার মাসে শিশু রায়হানকে ।

রায়হানের মা হাফিজা আক্তার বুধবার রাত সাড়ে ১১টার দিকে এবং রায়হানের বাবা মোহাম্মদ রিপন বৃহস্পতিবার ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। এর মধ্যে হাফিজা আক্তারের শরীরের ৭০ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীর মিরের বাজার এলাকা থেকে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনায় রোববার (৩ আগস্ট) সকালে দগ্ধ অবস্থায় চার মাসের শিশুসহ একই পরিবারের তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করার পর এ বিষয়ে মন্তব্য করেছেন...

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি নৌবাহিনীর অভিযানের পর আন্তর্জাতিক জলসীমায় এক ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।...

Related Articles

সিলেটে শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ

সিলেট বিভাগ-এ আরও একটি বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা...

উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯...

ঢাকা বার নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি–এর ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত...

ময়মনসিংহে নাগরদোলা ভেঙে আহত ৫

ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে পড়ে অন্তত পাঁচজন...