Home জাতীয় অপরাধ নড়াইলে তিন বছরের শিশু হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নড়াইলে তিন বছরের শিশু হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

Share
Share

নড়াইলের লোহাগড়ায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার আসামি জোবাইদা বেগমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জোবাইদা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী। ২০২০ সালে সজীব কাজীর প্রথম স্ত্রী রুপা বেগমের সঙ্গে বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান ইয়াসিন ও নুসরাত দাদা আবুল খায়েরের সঙ্গে থাকতে শুরু করে।

পরে সজীব দ্বিতীয় বিয়ে করেন জোবাইদা বেগমকে। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে নুসরাত তার ভাইয়ের মারধরে কান্না শুরু করলে জোবাইদা তাকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরেন। এতে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের দাদা জোবাইদার বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারতের...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সুনামগঞ্জের শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ...

Related Articles

ঝিনাইদহে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে...

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।...

ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, বেতন সর্বোচ্চ ৯৭ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির...

২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি...