Home জাতীয় আজ বিকেলে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে
জাতীয়

আজ বিকেলে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে

Share
Share

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার  (প্রায় ১০৭ ফুট হওয়ায়) কাছাকাছি পৌঁছানোয় আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার রাতে বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে হ্রদের পানিপ্রবাহ ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির প্রবাহ বাড়লে গেট আরও বেশি পরিমাণে খোলা হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিঃসরণ হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধ দিয়ে স্থাপন করা হয় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি। এই কেন্দ্র থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। বাঁধের উজানের অংশটি ‘কাপ্তাই হ্রদ’ নামে পরিচিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বালুবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীসহ চারজন নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী আইনজীবীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের...

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) নির্বাচনের...

Related Articles

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের দাবিতে একটি কমিশন...

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ...

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...