Home আঞ্চলিক উল্টো পথে রিকশা, সাভারে লরিচাপায় নারী ও শিশুসহ নিহত তিন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

উল্টো পথে রিকশা, সাভারে লরিচাপায় নারী ও শিশুসহ নিহত তিন

Share
Share

সাভারের আশুলিয়ায় লরি চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মধ্য দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন।

সেসময় আহত অবস্থায় আরও তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, লরি চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন এক ব্যক্তি। অপর দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...