Home জাতীয় চলন্ত বিমানের সাথে কুকুরের ধাক্কা, প্রাণে বাঁচল ৭২ জন যাত্রী 
জাতীয়দুর্ঘটনা

চলন্ত বিমানের সাথে কুকুরের ধাক্কা, প্রাণে বাঁচল ৭২ জন যাত্রী 

Share
Share

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগে । ফ্লাইটটিতে ছিলেন ৭২ জন যাত্রী।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি।

বিমানবন্দর সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ফ্লাইটটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে কোনো ত্রুটি না পাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা।

তিনি বলেন, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদে ছিলেন। এরপর স্বাভাবিকভাবে উড্ডয়ন করে এক ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...