Home আন্তর্জাতিক বাসের লাগেজ থেকে উদ্ধার দুই বছরের শিশু
আন্তর্জাতিক

বাসের লাগেজ থেকে উদ্ধার দুই বছরের শিশু

Share
Share

নিউজিল্যান্ডের কাইওয়াকা শহরের একটি বাস ডিপোতে অবাক করা এক ঘটনা ঘটেছে। নিয়মিত বিরতির সময় বাসের চালক একটি লাগেজে নড়াচড়া লক্ষ্য করে সন্দেহ পান। লাগেজটি খুলতেই দেখা যায়, ভেতরে রয়েছে দুই বছর বয়সী এক শিশু।

রোববার ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয় এবং শিশুটির মালিকানা দাবি করা ২৭ বছর বয়সী এক নারী যাত্রীকে আটক করা হয়। গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন জানান, শিশুকে অবহেলা ও নির্যাতনের অভিযোগে ওই নারীকে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির শরীর অস্বাভাবিকভাবে গরম ছিল, তবে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। চিকিৎসা পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, লাগেজটি যাত্রী আসনের নিচের আলাদা কম্পার্টমেন্টে রাখা ছিল, যা শিশুর জন্য বিপজ্জনক হতে পারত। চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো গেছে বলে মন্তব্য করেছেন হ্যারিসন।

বিষয়টি শিশুবিষয়ক মন্ত্রণালয় ওরাঙ্গা তামারিকিকে অবহিত করা হয়েছে এবং নারীর বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।...

;