Home আঞ্চলিক কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

Share
Share

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে মৃত্যু হয়েছে মা- ছেলের। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের লালমোড় ব্র্যাক অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জোসনা খাতুন (৫২) ও তার ছেলে বিপ্লব হোসেন (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।

স্থানীয়রা জানান, মো. হাবিল সরদারের ছেলে বিপ্লব হোসেন পাওয়ার টিলার নিয়ে মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে নিজস্ব মুরগি খামারের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ছিল। অসাবধানতাবশত টিলার সঙ্গে তারটি জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার চিৎকার শুনে মা জোসনা খাতুন ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

Related Articles

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...