Home আঞ্চলিক রাজবাড়ীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

রাজবাড়ীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Share
Share

রাজবাড়ী পাংশা উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের। উপজেলার হাবাসপু‌রের কাচারীপাড়ার বিলে শনিবার (২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও মৃত আরিফ মোল্লার ছেলে তা‌মিম (১৪)।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম ও তামিম পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বিলের মধ্যে অবস্থান নেন তারা। এ সময় বজ্রপাত হলে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইবাদত হো‌সেন বলেন, মৃত অবস্থায় তা‌দের‌কে হাসপাতালে আনা হ‌য়ে‌ছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের...

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন...

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

;