Home আন্তর্জাতিক থাইল্যান্ডে ঘূর্ণিঝড় ‘উইফায়’ ছয় জনের প্রাণহানি।
আন্তর্জাতিক

থাইল্যান্ডে ঘূর্ণিঝড় ‘উইফায়’ ছয় জনের প্রাণহানি।

Share
Share

থাইল্যান্ডে ঘূর্ণিঝড় উইফার আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ছয়জনের। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছ..

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে,  ২১ জুলাই থেকে প্রবল বর্ষণের কারণে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের ১২টি প্রদেশ প্লাবিত হয়েছে। তারা জানিয়েছে, ঘূর্ণিঝড় উইফার প্রভাব পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে।

আবহাওয়া বিভাগ বলেছে, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডে প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুম চলে। এ সময় নিয়মিত ভারি বৃষ্টিপাত হলেও ঘূর্ণিঝড়জনিত প্রভাব এবার তুলনামূলক বেশি বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, ঘোলাটে বন্যার পানিতে রাস্তা তলিয়ে গেছে। অনেক জায়গায় ঘরের সামনে বালুর বস্তা সাজিয়ে পানি আটকানোর চেষ্টা করা হচ্ছে। কোথাও কোথাও প্লাস্টিকের নৌকায় করে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগেও থাইল্যান্ডে বড় ধরনের দুর্যোগ দেখা গেছে। ২০১১ সালে ভয়াবহ বন্যায় পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং দেশজুড়ে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...