Home রাজনীতি জুলাই সনদ না হলে ৬ আগস্ট থেকে অবরোধের হুঁশিয়ারি আপ বাংলাদেশের
রাজনীতি

জুলাই সনদ না হলে ৬ আগস্ট থেকে অবরোধের হুঁশিয়ারি আপ বাংলাদেশের

Share
Share

জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত গণজমায়েতে সংগঠনটির নেতারা ঘোষণা দেন, সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ৬ আগস্ট থেকে দেশজুড়ে অবরোধ শুরু হবে।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ অভিযোগ করেন, জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আহতদের ভাগ্যের পরিবর্তন হয়নি, বরং নেতৃত্বে থাকা অনেকের ব্যক্তিগত লাভ হয়েছে। তিনি বলেন, সরকার যদি ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়, জনগণ নিজেরাই তা ঘোষণা করবে।

গণজমায়েতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান জানান, জুলাই শহীদদের এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি, যা তাঁদের আইনি দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহী করে রেখেছে। তিনি সতর্ক করে বলেন, ৩ আগস্টের মধ্যে দিনক্ষণ না জানালে কফিন মিছিল নিয়ে সচিবালয় অবরোধ করা হবে।

আপ বাংলাদেশের অন্যান্য নেতারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তুলে ধরে জানান, মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি পূরণ হয়নি, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়নি। সভায় র‌্যাপ গান পরিবেশনা ও শহীদ পরিবারের প্রতিনিধিদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন...

বছরের পর বছর শূন্য গুরুত্বপূর্ণ পদ, শিক্ষকসংকটে ধুঁকছে মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরের মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীসংকট চলছে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং...

Related Articles

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

নতুন নেতৃত্বের অপেক্ষায় মেঘনা ছাত্র অধিকার পরিষদ

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা...

আওয়ামী লীগকে আর দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে তীব্র...

শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০)...