Home সাম্প্রতিক ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে
সাম্প্রতিক

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

Share
৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে
Share

ঢাকার শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে রয়েছেন ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমি।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর দুই আসামি হলেন—মো. আসিফ আহমেদ সৈকত , আবদুল্লাহ আল মামুন। তারা আগে বাংলাদেশ ছাত্রলীগ-এর বিভিন্ন হল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার বিকেলে চানখাঁরপুল এলাকায় বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের আটকের প্রতিবাদে ইমিসহ কয়েকজন রিকশায় মাইক লাগিয়ে ভাষণ বাজানোর কর্মসূচি দেন।
রাত সাড়ে ৯টার দিকে কর্মসূচি শুরু হলে কিছু লোক এসে মাইক ও ব্যাটারি ভেঙে ফেলে। এ সময় বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে।এরপর রাত সাড়ে ১০টার দিকে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং জাতীয় ছাত্রশক্তির কিছু নেতাকর্মী উপস্থিত হন।

পরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের রিকশাটি টেনে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান।সেখানে ইমি ও মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরদিন শাহবাগ থানা পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা লাউডস্পিকারে উস্কানিমূলক স্লোগান দেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম সচল করার চেষ্টা করেন। এছাড়া পুলিশের কাজে বাধা ও আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও আনা হয়েছে। তদন্ত কর্মকর্তা মো. আশাদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;