Home জাতীয় ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

Share
Share

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এনসিপির এক মিছিল শেষে নেভি গলিতে সংক্ষিপ্ত সমাবেশে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার—এই তিন দফা দাবিতেই আমরা রাজপথে রয়েছি। তবে সরকার এখনও দাবিগুলো মানছে না। এসব দাবি মেনে নেওয়া হলে রাজধানী ঢাকা শহরের কোথাও আর কোনো ককটেল ফুটবে না।”

পরবর্তীতে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, তাঁদের উত্থাপিত দাবিগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হলে মূলত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, যার ফলে দলটির নেতা-কর্মীদের মাঠে নেমে ককটেল বিস্ফোরণ ঘটানোর আর কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, “গতকালও আমাদের দুটি মিছিল হয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ দিতে হলে প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার অপরিহার্য। ১১ দলীয় জোটও শুরু থেকেই একই দাবি তুলে আসছে।”

এদিকে, আওয়ামী লীগের বিরুদ্ধে ১১ দলীয় জোট মাঠে কার্যকর কোনো মিছিল করে না—বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, “এ অভিযোগ মোটেও সত্য নয়।”

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

কোস্টগার্ডের জাহাজ থেকে বাদ জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে...

;