Home সাম্প্রতিক ২০৩০-এর প্রযুক্তি বিপ্লব নিয়ে সতর্ক করলেন স্যাম অল্টম্যান
সাম্প্রতিক

২০৩০-এর প্রযুক্তি বিপ্লব নিয়ে সতর্ক করলেন স্যাম অল্টম্যান

Share
Share

এআই–বিপ্লবের অন্যতম নাবিক স্যাম অল্টম্যান মনে করেন, আমরা ইতিমধ্যেই এমন এক পথে পা বাড়িয়েছি, যেখান থেকে ফেরার সুযোগ নেই। ওপেনএআইয়ের এই প্রধান নির্বাহী তাঁর সাম্প্রতিক ব্লগে লিখেছেন, মানুষ এখন ডিজিটাল সুপারইন্টেলিজেন্স তৈরির দ্বারপ্রান্তে। যদিও এখনো রাস্তায় হাঁটা রোবট, মহাকাশে যাওয়া কিংবা সব রোগমুক্ত পৃথিবীর বাস্তবতা আসেনি, তবুও এমন প্রযুক্তি তৈরি হয়েছে, যা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে অনেকের ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেবে।

অল্টম্যানের মতে, এআইয়ের হাত ধরে বিজ্ঞানের অগ্রগতি হবে অভূতপূর্ব গতিতে, বাড়বে উৎপাদনশীলতা, উন্নত হবে জীবনমান। ২০২৫ সালে এআই এজেন্ট ইতিমধ্যেই জটিল চিন্তাশীল কাজ করতে পারছে, ২০২৬-এ নতুন আবিষ্কার সক্ষমতা আসতে পারে, আর ২০২৭-এ রোবট বাস্তব পৃথিবীতে মানুষের মতো কাজ করবে। ফলে ২০৩০-এর দশকে একজন ব্যক্তি একাই অনেক কিছু করতে পারবে, যা আগে সম্ভব ছিল না।

তবে এই সময়টিতে ছোট্ট ভুলও কোটি মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে ধারণা দেন, তখন বুদ্ধিমত্তা ও শক্তি—আইডিয়া তৈরি এবং তা বাস্তবায়নের ক্ষমতাই হবে উন্নতির চাবিকাঠি। এআইয়ের সহায়তায় এক বছরের গবেষণা এক মাসে শেষ হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তি আত্মোন্নয়নের পথে দ্রুত এগোচ্ছে।

অল্টম্যান কল্পনা করেন, হিউম্যানয়েড রোবট নিজেদের উদ্যোগে সাপ্লাই চেইন চালিয়ে আরও রোবট, চিপ ফ্যাক্টরি ও ডেটা সেন্টার তৈরি করবে, যা অগ্রগতির গতি বহুগুণ বাড়াবে। যদিও অনেক চাকরি হারানোর শঙ্কা আছে, তবু দ্রুত সমৃদ্ধ পৃথিবীতে নতুন সামাজিক নীতির প্রয়োগ সম্ভব হবে। তাঁর মতে, আগামী সমাজে সবচেয়ে বড় সম্পদ হবে সৃজনশীল ও কার্যকর আইডিয়া—যা মানুষকে দেবে এক নতুন দিগন্তের সুযোগ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধ/র্ষ/ণ

যুক্তরাজ্যে নিজের স্ত্রীকে অচেতন করে দীর্ঘ ২০ বছর ধরে ধর্ষণ ও যৌন...

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে...

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন,...

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামে...