Home আঞ্চলিক ১৬২ দিনে কোরআনে হাফেজ হলেন চাঁদপুরের সাব্বির
আঞ্চলিকইসলামজাতীয়ধর্ম ও জীবন

১৬২ দিনে কোরআনে হাফেজ হলেন চাঁদপুরের সাব্বির

Share
Share

চাঁদপুরের কচুয়া উপজেলার মাদ্রাসা-ই শাজুলিয়ার ছাত্র মো. সাব্বির হোসেন ১৪ বছর বয়সে, মাত্র ১৬২ দিনে সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন।

সেঙ্গুয়া গ্রামের মো. আব্দুর রহমান ও তাসলিমা বেগমের ছোট পুত্র সাব্বির মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনায় বিশেষ মনোযোগী ছিলেন। মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউল্যাহ শাজুলি জানান, প্রতিদিন গড়ে ৪-৫ পৃষ্ঠা মুখস্থ করে সাব্বির নিয়মিত সবক, ৭ সবক ও আমুখতার ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। মেধাবী এ শিক্ষার্থী নূরানী, নাজেরা ও হিফজ দুই বছরের কম সময়ে শেষ করেছেন।

হিফজের পাশাপাশি সাব্বির জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বিশেষ সাফল্য দেখিয়েছেন। হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে উপজেলা পর্যায়ে চতুর্থ স্থান লাভ করেছেন এবং বিভিন্ন টেলিভিশন কেন্দ্রীয় প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ অর্জন করেছেন।

মাদ্রাসার পক্ষ থেকে তার এই অসাধারণ সাফল্যে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। ভবিষ্যতে একজন বিশ্বজয়ী আলেম হওয়ার স্বপ্ন ব্যক্ত করেছেন সাব্বির।

মাদ্রাসা-ই শাজুলিয়া চাঁদপুর, কুমিল্লা ও ঢাকায় মোট ৫টি শাখা নিয়ে পরিচালিত হচ্ছে। এখানে প্রায় ৫০০ শিক্ষার্থী নূরানী, নাজেরা, হিফজ ও প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। প্রতি বছর গড়ে ১০-১২ জন শিক্ষার্থী পূর্ণ কোরআন হিফজ সমাপন করে পাগড়ি গ্রহণ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ঝুঁকি তৈরি করছে?

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ক্ষতিকর? ওজন কমানো, পেশি গঠন কিংবা শরীরচর্চার ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত পুষ্টি উপাদানগুলোর একটি হলো প্রোটিন। জিম সংস্কৃতি,...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর...

Related Articles

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত...

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের...

‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট...

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...