Home আন্তর্জাতিক হোটেল কক্ষ থেকে দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকচলচ্চিত্রবিনোদন

হোটেল কক্ষ থেকে দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার

Share
Share

মালয়ালাম চলচ্চিত্রের অভিনেতা ও মিমিক্রি শিল্পী ‘কালাভাবন নাভাস’ মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় কেরালার কোচির একটি হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি । নাভাস মালয়ালাম ছবি প্রকামবনম-এর শুটিং করতে চোট্টানিক্কারার একটি হোটেলে উঠেছিলেন। শুক্রবার সন্ধ্যায় চেক আউট করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে রিসেপশনে না আসায় শুটিং ইউনিট ও হোটেল কর্মীরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরে তারা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, হোটেল কক্ষে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত নেই বলে প্রাথমিকভাবে মনে করছে তারা। মুখ্যমন্ত্রী ‘পিনারাই বিজয়ন নাভাসের’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নাভাস মিমিক্রি ও অনুকরণে পারদর্শী ছিলেন। অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে তার বিশেষ পরিচিতি ছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, কোচি পুলিশ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট...

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

জাপানকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর এবার ব্রাজিলের সামনে আরও কঠিন...