Home জাতীয় অপরাধ হিলি সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

হিলি সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Share
Share

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর হিলি সিপি বিওপির একটি টহলদল ভোর ৫টার দিকে সীমান্ত মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানে আসামি ছাড়াও সীমান্ত এলাকায় ফেলে রাখা অবস্থায় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার’স চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা। মাদকগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে। হিলি সিপি বিওপির কমান্ডার সুবেদার মো. আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ২৪ ঘণ্টাই বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি...

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার মতো...

Related Articles

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের...

আম পাড়ায় জুতার মালা পরিয়ে তিন শিশুশিক্ষার্থীকে শাস্তি, বিষয়টি খতিয়ে দেখছে শিক্ষা প্রশাসন

বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার অভিযোগে...