Home আন্তর্জাতিক ই’সরায়েলজুড়ে বিক্ষোভ, গা’জায় যুদ্ধবিরতির দাবিতে অচল জেরুজালেম-তেল আবিব
আন্তর্জাতিক

ই’সরায়েলজুড়ে বিক্ষোভ, গা’জায় যুদ্ধবিরতির দাবিতে অচল জেরুজালেম-তেল আবিব

Share
Share

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে রবিবার ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ রাস্তায় নেমে স্লোগান, পতাকা মিছিল এবং প্রতীকী কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা হাতে ইসরায়েলি পতাকা ও জিম্মিদের ছবি বহন করেন। অনেকেই ঢাক-ঢোল বাজিয়ে এবং হর্ণ বাজিয়ে প্রতিবাদ জানান। রাজধানী জেরুজালেম ও তেল আবিবের প্রধান সড়কগুলো কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।

এই আন্দোলন আয়োজন করে গাজায় বন্দি জিম্মিদের পরিবার। বিক্ষোভে অংশ নিয়ে বন্দি ‘মাতান অ্যাংরেস্টের’ মা আনাত অ্যাংরেস্ট বলেন, “আজ সবকিছু থেমে গেছে আমাদের সর্বোচ্চ মূল্যবোধকে স্মরণ করানোর জন্য। বিক্ষোভে যোগ দেন ইসরায়েলি হলিউড অভিনেত্রী গাল গ্যাডট, যিনি ওয়ান্ডার ওম্যান এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।

জিম্মিদের পরিবারের আহ্বানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কর্মীদের বিক্ষোভে যোগ দিতে অনুমতি দেয়। তবে কর্মদিবস হওয়ায় অনেক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ায় অন্তত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিকেল ৪টার দিকে তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজলে আন্দোলন স্থগিত হয়ে যায়। পরে ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “যারা যুদ্ধবিরতি চাইছে, তারা কেবল হামাসকেই শক্তিশালী করছে না, বরং জিম্মিদের মুক্তির পথকেও দীর্ঘ করছে। তাদের দাবি ৭ অক্টোবরের ভয়াবহ দিনকে আবার ফিরিয়ে আনতে পারে।” তিনি আরও জানান, তার সরকার গাজা দখলে দৃঢ়প্রতিজ্ঞ, যদিও এখনো পুরো অঞ্চল নিয়ন্ত্রণে আনতে পারেনি।

তবে নেতানিয়াহুর অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নাগরিক ও জিম্মিদের পরিবার। তাদের আশঙ্কা, গাজায় সামরিক অভিযান সম্প্রসারিত হলে জিম্মিদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা...

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...