Home আন্তর্জাতিক হিমাচলে ভয়াবহ ভূমিধস: পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

হিমাচলে ভয়াবহ ভূমিধস: পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত

Share
Share

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় একটি যাত্রীবাহী বাস পাথরের নিচে চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটের ভাল্লু সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাচ্ছিল বাসটি। এতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। প্রবল বর্ষণের কারণে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বাসটির ওপর আছড়ে পড়ে মুহূর্তেই সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার ফলে একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ রুপি এবং আহতদের ৫০,০০০ রুপির ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

মো: ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায়...