স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের নস্টালজিয়া। ‘What Were You Like in the ’90s?’ নামের একটি ট্রেন্ডে ব্যবহারকারীরা বর্তমান সময়ের ছবি বা ভিডিওর সঙ্গে নব্বইয়ের দশকের আদলে তৈরি বা পুরোনো ছবি জুড়ে ছোট স্লাইডশো তৈরি করছেন। এর সঙ্গে অনেক ক্ষেত্রেই যুক্ত হচ্ছে মার্কিন ব্যান্ড গু গু ডলসের ১৯৯৮ সালের জনপ্রিয় গান ‘Iris’।
টিকটক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই প্রবণতায় অংশ নিয়েছেন ড্রু ব্যারিমোর, ব্রুক শিল্ডস, হ্যালি বেরি, সেরেনা উইলিয়ামস, শাকিল ও’নিল ও উশারসহ পরিচিত অনেক মুখ। শুধু তারকারাই নন, সাধারণ ব্যবহারকারীরাও তাঁদের কৈশোর, পরিবার, ফ্যাশন ও সে সময়ের জীবনযাপনের স্মৃতি তুলে ধরছেন।
নব্বইয়ের দশকের পোশাক, চুলের ধরন, পুরোনো ক্যামেরার আবহ, ঘরের সাজ, রাস্তা কিংবা স্কুল-কলেজের পরিবেশ—সব মিলিয়ে এসব ছবিতে তৈরি হচ্ছে অ্যানালগ সময়ের আবহ। যাঁদের কাছে নব্বইয়ের দশকের পুরোনো ছবি নেই, তাঁরাও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বর্তমান ছবিকে সেই সময়ের আদলে রূপ দিচ্ছেন। ফলে কয়েকটি নির্দেশনা (প্রম্পট) ও নিজের একটি ছবি ব্যবহার করেই তৈরি করা যাচ্ছে পুরোনো দিনের মতো ছবি।
আপনিও চাইলে নিচের প্রম্পটগুলো ব্যবহার করে নব্বইয়ের দশকের আবহে ছবি তৈরি করতে পারেন।
১. পারিবারিক ছবি
“Transform this photo into an authentic 1990s Bangladesh family portrait, vintage clothing, natural expressions, film-camera grain, slightly faded colors, indoor home setting, realistic.”
২. কলেজছাত্রের রূপ
“Create a realistic 1990s Bangladeshi college student look, simple shirt and jeans, old school hairstyle, campus background, analog camera texture, soft natural light.”
৩. ঈদের পারিবারিক ছবি
“Turn this photo into a nostalgic 1990s Eid family photograph in Bangladesh, traditional clothing, decorated living room, film grain, warm faded colors, candid expressions.”
৪. স্টাইলিশ তরুণের রূপ
“Recreate this person as a stylish 1990s Bangladeshi young adult, denim jacket, classic hairstyle, cassette-player era, street photography, realistic 35mm film.”
৫. বিয়ের ছবি
“Transform the photo into a 1990s wedding photograph in Bangladesh, traditional fashion, studio backdrop, vintage flash photography, authentic film grain.”
৬. স্কুলজীবনের স্মৃতি
“Create a 1990s school-day memory, school uniform, classroom background, handwritten notebooks, old wooden benches, disposable-camera aesthetic, realistic.”
৭. ঢাকার রাস্তার দৃশ্য
“Make this photo look like a 1990s Dhaka street portrait, rickshaws, old buildings, analog camera, slightly faded colors, natural imperfections.”
৮. পারিবারিক পিকনিক
“Recreate this person in a 1990s family picnic scene, colorful vintage clothing, film-camera look, candid pose, nostalgic atmosphere.”
৯. জন্মদিনের পার্টি
“Transform this image into an authentic 1990s birthday party photograph, balloons, cake, simple home decoration, direct flash, 35mm film grain.”
১০. সিনেমাটিক নস্টালজিক পোর্ট্রেট
“Create a cinematic 1990s nostalgia portrait of this person, period-accurate hairstyle and clothing, vintage indoor setting, soft flash, Kodak-style film texture, realistic skin and natural imperfections.”
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবিকে আসল পুরোনো ছবি হিসেবে উপস্থাপন না করাই ভালো। ছবির সঙ্গে ‘এআই দ্বারা তৈরি’ বা ‘এআই বিনোদন’ উল্লেখ করলে দর্শকের কাছে ছবিটির উৎস নিয়ে বিভ্রান্তির সুযোগ কমে।
Leave a comment