Home আন্তর্জাতিক হামাসের প্রকাশিত জিম্মিদের ছবিতে রহস্যময় নাম ‘রন আরাদ’
আন্তর্জাতিক

হামাসের প্রকাশিত জিম্মিদের ছবিতে রহস্যময় নাম ‘রন আরাদ’

Share
Share

ফিলিস্তিনের গাজায় বন্দী থাকা জিম্মিদের নতুন ছবি প্রকাশ করেছে হামাস। সংগঠনটির সামরিক শাখা আল–কাসেম ব্রিগেড শনিবার বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে ৪৬ জন জিম্মির ছবি ছড়িয়ে দেয়। প্রতিটি ছবির ওপর লেখা ছিল একই নাম—‘রন আরাদ’। হামাস দাবি করেছে, এগুলোই জিম্মিদের ‘বিদায়কালীন’ ছবি, যা তোলা হয়েছিল ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করার সময়।

রন আরাদ ইসরায়েলের বিমানবাহিনীর একজন পাইলট ছিলেন। ১৯৮৬ সালে লেবাননের দক্ষিণে তাঁর বিমান ভূপাতিত হয় এবং শিয়া গোষ্ঠীগুলোর হাতে আটক হন বলে ধারণা করা হয়। এরপর তাঁর আর কোনো খোঁজ মেলেনি। এমনকি তাঁর মরদেহও উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই দীর্ঘ হারিয়ে যাওয়া নামকে প্রতীকীভাবে ব্যবহার করে হামাস নতুন বার্তা দিতে চেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইসরায়েলের সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে এখনো ৪৭ জন জিম্মি আছেন বলে ধারণা করা হয়। তবে তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। হামাসের পোস্টে জীবিত বা মৃত জিম্মিদের বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে স্থল অভিযান অব্যাহত রেখেছে। কেবল আজ রোববারই শহরের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালানো হয়, যাতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন এক অন্তঃসত্ত্বা নারী, তাঁর দুই শিশু সন্তান এবং গর্ভস্থ সন্তানও। ওই পরিবারের স্বজন মোসাল্লাম আল–হাদাদ বলেন, “আমার পুত্রবধূ, তাঁর ছেলে, মেয়ে আর গর্ভে থাকা সন্তান—সবাইকে মৃত অবস্থায় পেয়েছি। আর আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক।”

গাজায় চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি। শহর থেকে ইতিমধ্যে সাড়ে চার লাখ মানুষ পালিয়ে গেছেন। জিম্মিদের পরিবার এবং অনেক মানবাধিকার সংগঠন বলছে, গাজায় স্থল অভিযান চালালে বন্দী ইসরায়েলিদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে। সেনাপ্রধান ইয়াল জমিরও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তবু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে অভিযান থামছে না, আর সেই প্রেক্ষাপটেই হামাসের এই নতুন প্রচারণামূলক ছবি প্রকাশকে ঘিরে বাড়ছে রহস্য।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পৃথিবী শক্তিশালী এল নিনো বা ‘সুপার এল নিনো’ পরিস্থিতির দিকে...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...