Home জাতীয় অপরাধ ফিলিপাইনের ব্যাংক থেকে বাজেয়াপ্ত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার
অপরাধ

ফিলিপাইনের ব্যাংক থেকে বাজেয়াপ্ত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার

Share
Share

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও আলোড়ন তোলা রিজার্ভ চুরির ঘটনায় নতুন অগ্রগতি জানাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানিয়েছেন, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে পাচার হওয়া ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার আদালতের আদেশে বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার পর এই অর্থ বাজেয়াপ্ত হয়েছে এবং আজ দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সাইবার হামলার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে ফেরত আসে মাত্র ২ কোটি ডলার। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোয় প্রবাহিত হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র আলোচনার জন্ম দেয় এবং বাংলাদেশের আর্থিক খাতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়।

চুরির ঘটনার পর থেকেই বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিকভাবে অর্থ ফেরত আনার উদ্যোগ নেয়। ফিলিপাইনের আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রায় সাড়ে আট বছর ধরে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বাজেয়াপ্ত হলো এই বিপুল অর্থ। তবে এখনও অর্থ ফেরত আনার প্রক্রিয়া শেষ হয়নি; বাজেয়াপ্ত অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই মামলার তদন্ত প্রতিবেদন বহুবার পিছিয়েছে। সর্বশেষ আগামী ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। এদিকে, আরসিবিসির বিরুদ্ধে দায়ের করা মামলাও এখনও চলমান। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এই আর্থিক অপরাধের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত অর্থ ফেরত আনা নিয়েই এখন সবার দৃষ্টি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচিতে প্রধান...

Related Articles

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর...

সিলেটে অপরাধ কমাতে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক, সিলেট ‘অপরাধী ধরার পর আইনের ফাঁকফোকড় দিয়ে দ্রুত জামিনে বের...