Home জাতীয় অপরাধ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

Share
Share

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২৬-এর বিচারক মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-২। ওই অভিযানে ফয়সাল করিমকে আটক করা হয় এবং তার বাসা তল্লাশি করে র‍্যাবের আভিযানিক দল পাঁচ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

এই ঘটনায় পরদিন ৮ নভেম্বর আদাবর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‍্যাবের হাবিলদার মো. মশিউর রহমান। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন আদাবর থানার এসআই জাহিদ হাসান। বিচারিক প্রক্রিয়া চলাকালীন আদালত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ফয়সালের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পান।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। এর ছয় দিন পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করা হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, বর্তমানে হাদি হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে অবৈধ অস্ত্র রাখার দায়ে ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের কঠোর কারাদণ্ড প্রদান করেছে । ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী : জিপিএ-৫ পেলেন ৩০৭৯ জন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...