Home আন্তর্জাতিক হাত এখনও ট্রি/গারেই আছে: মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক

হাত এখনও ট্রি/গারেই আছে: মাসুদ পেজেশকিয়ান

Share
Share

লেবাননে ইসরায়েলি বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেন, তেহরানের হাত এখনো ‘ট্রিগারের ওপর’ রয়েছে এবং হামলা অব্যাহত থাকলে যেকোনো শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননের ওপর হামলা ইসরায়েলের চুক্তি মানার অনীহা প্রমাণ করে। পাশাপাশি তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ইরান সামরিকভাবে প্রস্তুত রয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাকের গালিবাফও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তাদের মূল্য দিতে হবে এবং এর জবাব হবে কঠোর।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক অবকাঠামো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতের সংখ্যা ২০৩ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।

রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির প্রেক্ষিতে লেবানন সরকার দেশজুড়ে জাতীয় শোক ঘোষণা করেছে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে ‘হত্যাযজ্ঞ’ বলে আখ্যা দিয়ে বেসামরিক মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপজয়ী দুই ফুটবলারকে ওজনসমান টমেটো উপহার

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা (গাভি) নিজ শহর লস পালাসিওসে ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন। নগদ অর্থ বা দামি উপহারের বদলে...

কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ভারতে গ্রেপ্তার ২

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ...

Related Articles

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান রাহুলের

ভারতের প্রশ্নফাঁস–বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন...

ধেয়ে আসছে ‘নউল’, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

  চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে এগিয়ে আসছে টাইফুন নউল। ঝড়ের আশঙ্কায় প্রায়...

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

  ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি...

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

  ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে...