Home আঞ্চলিক হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

Share
Share

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম বেলী বেগম (৭০)। পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি পানি বিক্রির কাজ করতেন তিনি।

পুলিশ জানায়, শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বেলী বেগম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় মোটরসাইকেলচালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো পর্যবেক্ষণে রয়েছেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার বলেন, “দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেলী বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”

বাংলাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর মধ্যে রাজধানী ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, সড়কে বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং সঠিক ফুটওভার ব্রিজ ব্যবহার না করাই দুর্ঘটনার প্রধান কারণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাচ্ছিলেন না তিনি। তাঁর ভয়, গাছ...

Related Articles

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...

;