Home আঞ্চলিক সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

Share
Share

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আফিফা আবেদীন (২২) এবং ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে হুজাইরা নূর (৮)। সম্পর্কে তারা খালাতো বোন। আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ছিলেন এবং খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খালাতো বোন হুজাইরা নূরের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন আফিফা। গোসলের একপর্যায়ে ছোট্ট হুজাইরাকে হঠাৎ পানিতে ডুবতে দেখে আফিফা তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজনেই পুকুরে গোসল করতে নেমেছিল। পানিতে ডুবে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাদের। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া আফিফার অকাল মৃত্যুতে সহপাঠীরা শোকাহত। পরিবারে চলছে আহাজারি। একদিকে স্বজনরা প্রিয় কন্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন, অন্যদিকে ছোট্ট শিশু হুজাইরার মৃত্যুতেও পরিবার ও গ্রামে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে প্রতি বছর বিপুলসংখ্যক শিশু ও তরুণ-তরুণী পানিতে ডুবে প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও নিরাপদ সাঁতারের জায়গা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষ দিকে তা কমে আসতে পারে বলে আশা প্রকাশ...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা...

Related Articles

জার্মানিতে গাড়িচাপায় নিহত ২ পথচারী

জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাইপজিগে (Leipzig) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত...

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে...

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা...