Home আন্তর্জাতিক সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

Share
Share

বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন, নিভিয়ে দিল দুটি তাজা প্রাণ। সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একই পরিবারের দুই সহোদর। রেমিট্যান্স যোদ্ধা এই দুই ভাইয়ের অকাল মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে এখন শুধুই কান্নার রোল, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

নিহত দুই ভাই হলেন-ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তাঁরা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফাবাড়ির স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজ ছেলে। পরিবারের হাল ধরতে এবং মা-বাবার মুখে হাসি ফোটাতে তাঁরা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

নিহতদের সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত শেষ রাতে (ভোররাতে) সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে গাড়িযোগে ফিরছিলেন সজীব ও সুজন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাঁদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। মুখোমুখি সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির ভেতরেই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুই ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার দুই ভাইয়ের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো চন্দ্রগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে। কামারহাট বাজারসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকাতুর নীরবতা। আদরের দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে বাবা আব্দুল মালেক ও মা বারবার জ্ঞান হারাচ্ছেন। প্রতিবেশীরা জানান, সজীব ও সুজন অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও কঠোর পরিশ্রমী যুবক ছিলেন। পরিবারের প্রধান দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ঢল নেমেছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের সদস্যরা এখন অশ্রুসজল চোখে তাঁদের প্রিয় সন্তানদের শেষবারের মতো দেখার অপেক্ষায় দিন গুনছেন। মরদেহ দুটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি। স্বজনদের আকুতি, অন্তত শেষবারের মতো যেন দুই ভাইয়ের মুখ দেখে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করতে পারেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

সিলেটে দিনে ১৭৫ টন বর্জ্য ব্যবস্থাপনার বাইরে, বছরে ঘাটতি সোয়া ১২ কোটি টাকা

সিলেট নগরে প্রতিদিন উৎপাদিত বর্জ্যের এক-তৃতীয়াংশের বেশি সিটি করপোরেশনের ব্যবস্থাপনার বাইরে থেকে...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ, আটক ১

  রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন...

;