Home আন্তর্জাতিক সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, বহিষ্কার ১৩,২৭৯ জন
আন্তর্জাতিক

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, বহিষ্কার ১৩,২৭৯ জন

Share
Share

সৌদি আরব জুড়ে অবৈধ অবস্থান, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত বিশেষ অভিযানে এক সপ্তাহে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩,২৭৯ জন অভিবাসীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে মোট ২১ হাজার ৬৫১ জনকে আটক করা হয়। এটি সৌদি আরবের চলমান ‘অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রম’-এর অংশ, যার লক্ষ্য দেশটিতে অননুমোদিত অবস্থান সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে- ১২,৭৪৫ জন আবাসন (ইকামা) আইন লঙ্ঘনকারী, ৪,৫৭৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী, এবং ৪,৩২৯ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। অভিযানের সময় আরও ১,৬৮৯ জন সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েন। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপীয়, ৪৬ শতাংশ ইয়েমেনি, এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অভিযানে শুধু অভিবাসীরাই নয়, তাদের আশ্রয়দাতা ও সহযোগীরাও ধরা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২১ জন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধ প্রবাসীদের আবাসন, পরিবহন বা কাজে নিয়োজিত করেছিলেন। এ ছাড়া ৫৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে যারা সৌদি আরব ছাড়তে গিয়ে অবৈধ অবস্থানের প্রমাণে ধরা পড়েন।
বর্তমানে দেশজুড়ে ৩১,৮২৬ জন আটক অবস্থায় রয়েছেন, যার মধ্যে- ৩০,১৫১ জন পুরুষ এবং ১,৬৭৫ জন নারী।

এদের মধ্যে ২১,৯৮০ জন নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন, আর ৫,০১০ জন দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে যতদিন না অবৈধ অবস্থান “সম্পূর্ণরূপে নির্মূল” হয়। বিবৃতিতে বলা হয়,“দেশে অবৈধভাবে অবস্থান, শ্রম আইন বা সীমান্ত আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে। সৌদি আরবের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এটি অপরিহার্য।”

মানবাধিকার ও প্রবাসী সংগঠনগুলো জানিয়েছে, সৌদি সরকারের এ অভিযান সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কঠোরতম। অভিযানকালে আটক অভিবাসীদের মধ্যে বহু বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও আফ্রিকান নাগরিক রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মূলত সৌদি সরকারের “ভিশন ২০৩০” পরিকল্পনার অংশ, যেখানে শ্রমবাজারে স্থানীয়দের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি অবৈধ প্রবাসীদের উপস্থিতি হ্রাস করা হচ্ছে। এর আগেও সৌদি আরব ২০১৭ ও ২০২০ সালে একই ধরনের অভিযানে লাখো অবৈধ প্রবাসীকে দেশে পাঠিয়েছিল।

তবে এবার অভিযানটি আরও ব্যাপক পরিসরে পরিচালিত হচ্ছে, যেখানে আধুনিক প্রযুক্তি, ডেটাবেস ট্র্যাকিং এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি ব্যবস্থাকে সম্পৃক্ত করা হয়েছে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যে হাজারো অভিবাসী বহিষ্কৃত হয়েছেন । স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে—অবৈধ বসবাস বা অননুমোদিত শ্রমে জড়িতদের সৌদি মাটিতে আর কোনো ছাড় নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন ফারুকী:অভিনেত্রী অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস অভিযোগ করেছেন, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কিছু শিল্পীর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত...

ইসফাহান স্থাপনায় ইউরেনিয়াম এখনো মাটির নিচে, চাইলে উদ্ধার সম্ভব: আইএইএ

স্যাটেলাইট চিত্রে ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার-এ মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দৃশ্য দেখা গেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা...

Related Articles

মোজিয়াংয়ে আন্তর্জাতিক যমজ উৎসব, দেশ-বিদেশের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ-এর মোজিয়াং হানি স্বায়ত্তশাসিত কাউন্টি-তে অনুষ্ঠিত হলো ২০তম আন্তর্জাতিক...

লন্ডনের রাজনীতিতে টাওয়ার হ্যামলেটস কতটা গুরুত্বপূর্ণ?

লন্ডনের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে টাওয়ার হ্যামলেটস বরো একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে...

অস্ট্রিয়ায় শিশুখাদ্যে বিষ মিশিয়ে ব্ল্যাকমেইল, অভিযুক্ত গ্রেফতার

শিশুখাদ্যে প্রাণঘাতী বিষ মিশিয়ে একটি বহুজাতিক কোম্পানিকে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর ঘটনায় অস্ট্রিয়ায়...

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ পেন্টাগনের: ট্রাম্প-মেৎর্স দ্বন্দ্বে টালমাটাল ন্যাটো জোট

দীর্ঘদিনের ঘনিষ্ঠ ন্যাটো মিত্র জার্মানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেশটি...