Home আঞ্চলিক সেনবাগে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সেনবাগে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

Share
Share

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একই পরিবারের দুই বোন পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের দুই মেয়ে, বিবি মরিয়ম অহি (১০) ও তার ছোট বোন সিদরাতুল মুনতাহা ছহি (৬)। দুজনই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বোন বাড়ির পাশের পুকুরঘাটে যায় মুখ ধোয়ার জন্য। এ সময় ঘাটের ধারে একটি শামুক দেখতে পান বড় বোন অহি। সেটি ধরতে গিয়ে অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান। বড় বোনকে বাঁচাতে ছোট বোন ছহিও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানির নিচে তলিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে পুকুরের ধারে শামুক ধরার চেষ্টার মুহূর্ত থেকে পানিতে পড়ে যাওয়া এবং পরবর্তীতে ডুবে যাওয়ার পুরো ঘটনাই রেকর্ড হয়।

কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি পুকুরে দুই বোনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান,
“দুই বোন শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

গ্রামের মানুষ জানান, দুই বোন পড়াশোনায় ভালো ছিল । তাদের হঠাৎ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশে প্রতিবছরই অসংখ্য শিশু পুকুর, নদী কিংবা জলাশয়ে ডুবে মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকরা যদি ছোট শিশুদের পানির ধারে একা যেতে না দেন এবং আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, তবে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন,...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত চলাকালেই দেশটি আরও উন্নত সামরিক সরঞ্জাম তৈরি করেছে এবং যুদ্ধের শেষ...

Related Articles

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...

শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায়...

বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ...