Home আন্তর্জাতিক সুদানে ড্রোন হামলায় ১০ জন নিহত
আন্তর্জাতিক

সুদানে ড্রোন হামলায় ১০ জন নিহত

Share
Share

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এই হামলা চালিয়েছে।

স্থানীয় মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, সুদানের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই বেসামরিক এলাকায় এই হামলার ঘটনা ঘটল।
উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল মাসে সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। এ পর্যন্ত এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ।
সূত্র: দ্য নিউ আরব

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...