Home আন্তর্জাতিক সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন
আন্তর্জাতিকজাতীয়

সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন

Share
Share

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গুলির আঘাতে তার মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শিশুটি স্ট্রোক করেছে এবং মস্তিষ্কের ডান পাশে মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) মেডিকেল বোর্ডের বৈঠক শেষে জানানো হয়, গুলির আঘাতের কারণে হুজাইফার মস্তিষ্কে রক্ত চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ জটিলতাই তার বর্তমান সংকটাপন্ন অবস্থার প্রধান কারণ।

বর্তমানে শিশুটিকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বা মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার চেতনার মাত্রা বা গ্লাসগো কোমা স্কেল (GCS) ১৫-এর মধ্যে মাত্র ৭, যা গুরুতর নিউরোলজিক্যাল অবস্থা নির্দেশ করে।

ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আপাতত দেশেই শিশুটির চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মস্তিষ্কের ভেতরের চাপ কমাতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকদের মতে, হুজাইফার প্রতিটি মুহূর্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার শারীরিক প্রতিক্রিয়া ও স্নায়বিক অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি,...

Related Articles

আজ পয়লা আষাঢ়: বর্ষার আগমনে প্রকৃতিতে নতুন সুর

আল আমিন খোকন, রাজবাড়ী গ্রীষ্মের তপ্ততা পেরিয়ে আজ নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ...

বর্ষা এলেই বাড়ে ভয়, উৎকণ্ঠায় টেকনাফ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বর্ষা মৌসুম শুরু হলেই কক্সবাজারের টেকনাফের পাহাড় ও...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...