Home আন্তর্জাতিক ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

Share
Share

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি (৪৩.৬ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। এর প্রায় দুই-তৃতীয়াংশই ব্যয় হচ্ছে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করতে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আইনপ্রণেতাদের কাছে পাঠানো এবং গণমাধ্যমে প্রকাশিত নতুন এক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

হিসাব অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি সামরিক অভিযানে পেন্টাগনের ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ১২০ কোটি ডলার। সবচেয়ে বড় ব্যয়ের খাত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণ করা। এ খাতে ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২ হাজার ৮১০ কোটি ডলার।

এ ছাড়া সংঘাতের এলাকায় হারানো ও ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে আরও ৪৩০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সংঘাতের প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। কারণ, হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া মার্কিন সামরিক ঘাঁটি ও আঞ্চলিক অবকাঠামো পুনর্নির্মাণের সম্ভাব্য ব্যয় সেন্টকমের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি

পেন্টাগনের ইনস্পেক্টর জেনারেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্তত আটটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শত শত ভবন এবং আধুনিক রাডার ব্যবস্থা ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া কয়েকটি বিমানঘাঁটি ও আধুনিক নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পেন্টাগনের পরিদর্শকেরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

জাপানে যৌনসেবা ক্রেতাদেরও শাস্তির আওতায় আনার সুপারিশ

জাপানে অর্থের বিনিময়ে যৌনসেবা কেনার উদ্দেশ্যে প্রকাশ্যে বা অনলাইনে ক্রেতাদের প্রস্তাব ও অনুসন্ধানকে শাস্তির আওতায় আনার সুপারিশ করেছে দেশটির আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেল।...

Related Articles

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...

মক্কায় হামলাকে ‘গুরুতর অপরাধ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম

সৌদি আরবের মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ও মদিনার মসজিদে নববীর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলা, চরম উত্তেজনা

ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত ২৪...