Home আঞ্চলিক সীমান্তের শূন্যরেখায় মেয়ের আকুতিতে মায়ের শেষ মুখ দেখা, বিজিবি-বিএসএফের মানবিক উদ্যোগ
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

সীমান্তের শূন্যরেখায় মেয়ের আকুতিতে মায়ের শেষ মুখ দেখা, বিজিবি-বিএসএফের মানবিক উদ্যোগ

Share
Share

মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষবারের মতো মুখ দেখা হবে কিনা, সেই অনিশ্চয়তায় ভুগছিলেন বাংলাদেশে বসবাসরত এক মেয়ে। তবে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফের (ভারতের সীমান্তরক্ষী বাহিনী) মানবিক সহযোগিতায় পূর্ণ হলো সেই আকুতি। বিজিবি’র উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ এনে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেলেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম (৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি তিন ছেলে ও দুই মেয়েকে রেখে যান। তার এক মেয়ে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আনন্দবাস গ্রামে।
মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি শেষবারের মতো মুখ দেখার আকুতি জানান। বিষয়টি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-কে জানানো হলে তারা দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

সমন্বিত প্রচেষ্টায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৫-এর কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয়। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে বসবাসরত মেয়েকে তার মায়ের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “এই ধরনের মানবিক কার্যক্রম শুধু দুই দেশের বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করে না, বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি করে। বিজিবি সবসময় ‘সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক’ হিসেবে কাজ করে যাচ্ছে।”

স্থানীয়রা বলেন, এ ঘটনা শুধু পরিবারের জন্য নয়, বরং সীমান্ত এলাকায় বসবাসরত অসংখ্য মানুষের জন্য এক অনন্য দৃষ্টান্ত। কারণ সীমান্তে নিরাপত্তা ইস্যুতে যেখানে কঠোর অবস্থান দেখা যায়, সেখানে মানবিকতা এমনভাবে জায়গা করে নেওয়া সত্যিই ব্যতিক্রম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার...

Related Articles

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...