Home জাতীয় নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু
জাতীয়

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

Share
Share

 

নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, নির্বাচনী দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা থাকা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, অতিরিক্ত পুলিশ সুপার ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

;