Home জাতীয় অপরাধ সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার হচ্ছে ওসমান হাদির, পরিবারের সম্মতি
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার হচ্ছে ওসমান হাদির, পরিবারের সম্মতি

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচার করা হবে। তার পরিবারের পক্ষ থেকে সেখানে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বৃহস্পতিবার শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পেজটির অ্যাডমিনের দেওয়া পোস্টে বলা হয়, হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরেই তার প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।

পোস্টে দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। একই সঙ্গে এতে উল্লেখ করা হয়, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন। পাশাপাশি আবেগঘন ভাষায় বলা হয়, যদি তিনি শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে স্বাধীনতাকামী ও নিপীড়িত জনগণকে সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া ওই পোস্টে হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরিস্থিতি অনুযায়ী সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। ওই পোস্টে তার চিকিৎসা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলেও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় যাতায়াতের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো....

মোদিকে ‘কিলার’ বললেন ট্রাম্প

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কী আছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়ায়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ১৪ দফার একটি সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়বস্তু...

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...