Home আন্তর্জাতিক সালমান খানের পরিবারে গণেশপুজোর নেপথ্য কাহিনি প্রকাশ করলেন তাঁর বাবা সেলিম খান
আন্তর্জাতিকবিনোদন

সালমান খানের পরিবারে গণেশপুজোর নেপথ্য কাহিনি প্রকাশ করলেন তাঁর বাবা সেলিম খান

Share
Share

বলিউড সুপারস্টার সালমান খান প্রতি বছরই পরিবারসহ ধুমধাম করে গণেশচতুর্থী উদ্‌যাপন করেন। তবে মুসলিম পরিবার হয়েও কেন এই উৎসব পালিত হয়, তা নিয়ে অনুরাগীদের মনে প্রায়ই প্রশ্ন জাগে। এবার সেই উত্তর দিলেন সালমান খানের বাবা, চিত্রনাট্যকার সেলিম খান।

সেলিম খান জানান, তাঁদের পরিবারে গণেশপুজোর ঐতিহ্য শুরু হয়েছে বহু আগে থেকেই, এমনকি তাঁর বিয়েরও আগে। তিনি বলেন, “আমাদের পরিবার ইনদওরের একটি হিন্দু এলাকায় থাকত।

সেখানে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সবাই মিলেমিশে উৎসব করত, খাবার ভাগাভাগি করত। সেই সময় থেকেই আমাদের বাড়িতে গণেশপুজো করা শুরু হয়।” গত ১৫ বছর ধরে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে খান পরিবারের প্রধান ফ্ল্যাটের প্রবেশপথেই স্থায়ীভাবে রাখা হয়েছে একটি গণেশমূর্তি। এই দীর্ঘদিনের ঐতিহ্যই আজও পালন করে চলেছেন তাঁরা।

সেলিম খান আরও বলেন, তিনি ছোটবেলায় হিন্দু বন্ধুদের সঙ্গেই বেশি মেলামেশা করেছেন। স্কুলে মাত্র তিনজন মুসলিম সহপাঠী থাকলেও তাঁর বন্ধুত্ব হয়েছিল মূলত হিন্দু সহপাঠীদের সঙ্গে। হিন্দু সংস্কৃতির আবহেই বড় হয়ে ওঠায় জীবনের নানা প্রেক্ষাপটে সেই প্রভাব স্পষ্ট। এমনকি তিনি প্রথমে সাতপাক ঘুরে বিয়ে করেছিলেন, পরে নিকাহ সম্পন্ন হয়।

তাঁর স্ত্রী সুশীলা চরক (বিয়ের পর সালমা খান) হিন্দু পরিবার থেকে আসলেও, ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে উভয় পরিবারের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। শুধু স্ত্রীর পরিবারের একজন দূরসম্পর্কের আত্মীয় সামান্য আপত্তি জানিয়েছিলেন বলে জানান সেলিম।

এই মানসিকতাই ছেলের মধ্যে প্রতিফলিত হয়েছে বলে মত সেলিম খানের। তাই সালমান খান প্রতি বছরই পরিবারের সঙ্গে আন্তরিকভাবে গণেশচতুর্থী পালন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে একটি বইয়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের...

Related Articles

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ...

যুক্তরাষ্ট্রের অপমানজনক পরাজয় উপসাগরীয় অঞ্চলে নতুন উত্তেজনার ইঙ্গিত; ইরানের সর্বোচ্চ নেতার দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে...