Home আঞ্চলিক “ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে মারছে”- চবি উপ-উপাচার্য
আঞ্চলিকজাতীয়

“ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে মারছে”- চবি উপ-উপাচার্য

Share
Share

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন অভিযোগ করে বলেছেন, ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ চলাকালে কান্নাজড়িত কণ্ঠে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ড. কামাল উদ্দিনকে বলতে শোনা যায়, “আমার ছাত্ররা সবচেয়ে বেশি আহত। আমরা এখন পর্যন্ত আর্মি-বিজিবির কোনো সাহায্য পাচ্ছি না। প্রত্যেকটা ছাত্রকে তারা দা দিয়ে কোপাচ্ছে। এটা কোন জগতে আছি আমরা! আমাদের প্রক্টর, প্রো-ভিসি (অ্যাকাডেমিক) আহত, প্রায় সব শিক্ষক-ছাত্র আহত। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি।”

কাঁদতে কাঁদতে উপ-উপাচার্য বলেন, “আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। তোমরা শান্ত হও, এলাকাবাসীও শান্ত হোন। এত বছর ধরে এই গ্রামের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল । এই ঘটনা একটি কুচক্রী মহলের ইন্ধনে ঘটছে। এই গেমে কেউ জড়িও না। আমরা তোমাদের পাশে আছি, এ ঘটনার বিচার হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...