Home সাম্প্রতিক সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল
সাম্প্রতিক

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। এ সময় দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও নৈরাজ্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ডাকসুর নেতারা।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন-সংলগ্ন ভিসি চত্বর হয়ে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিক বৈশিষ্ট্য হলো খুন ও গণহত্যা। জুলাই গণ-অভ্যুত্থানের পরও থানা ও কারাগার লুট, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। গত ১৫ বছরে শাপলা, বিডিআর ও জুলাই গণহত্যার বিচার হয়নি। এসব ঘটনার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে।

বিএনপি সরকারের সমালোচনা করে এস এম ফরহাদ বলেন, ক্ষমতায় আসার পর সরকার জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়গুলো উপেক্ষা করছে। সনদে দেওয়া সুপারিশের বিপরীতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েমের বাড়িতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামলার আশঙ্কার কথা জানিয়ে দুই দিন আগে স্থানীয় পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেছিলেন সাদিক কায়েম। আওয়ামী লীগের লোকজন তাঁকে খুঁজছে এবং হত্যার চেষ্টা করতে পারে বলে পুলিশকে জানিয়েছিলেন তিনি। এরপরও বাড়ির নিরাপত্তায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ফরহাদ।

আওয়ামী লীগের উদ্দেশে এস এম ফরহাদ বলেন, দলটি আর বাংলাদেশে ফিরতে পারবে না। দেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগের বিরুদ্ধে আরও শক্তি নিয়ে দাঁড়াবে। এ সময় নড়াইল, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেন, কয়েক দিন ধরে সারা দেশে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে দায়িত্ব পালন করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংবিধানের মাধ্যমে নাগরিকদের যে নিরাপত্তা নিশ্চিত করার কথা, সরকার তা দিতে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির সংসদ সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রসঙ্গ তুলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না করে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। দেশের অন্য জেলাগুলোর মতো সেখানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনো জেলাকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সন্তান জন্মের আগে কিংবা...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের একটি সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশির ভাগ পদের ক্ষেত্রে মার্কিন...

Related Articles

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

;