Home সাম্প্রতিক সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. আব্দুল্লাহ তাহের
সাম্প্রতিক

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. আব্দুল্লাহ তাহের

Share
Share

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি। তবে জনগণের দাবি আদায় ও সরকারের ভুল তুলে ধরতে আন্দোলন অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী ও সমমনা ১১টি দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জাতীয় সংসদেও দাবি আদায়ের চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, “সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি। তবে মানুষের দাবি-দাওয়া আদায় এবং সরকারের ভুলগুলো তুলে ধরতে যে চাপ সৃষ্টি করা প্রয়োজন, আমরা তা করে যাচ্ছি।”

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রশিদ তোফায়েল এবং জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট নবায়নে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময়...

মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার

  মানিকগঞ্জ সদর উপজেলায় সৌদিফেরত এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের...

Related Articles

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

;