Home সাম্প্রতিক আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল
সাম্প্রতিক

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল

Share
Share

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (ঢাকা আলিয়া মাদ্রাসা) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শুরু হওয়া সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সন্ধ্যার দিকে শিবিরের কর্মীরা এলাকা ত্যাগ করলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা আল্লামা কাশগরী (রহ.) আবাসিক হলে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং হলের ফটকে তালা ঝুলিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় হলের কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের বের হয়ে যেতে বলা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিবিরের হামলায় তাদের ৩০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, ছাত্রশিবিরের দাবি, ছাত্রদল ও যুবদলের হামলায় তাদের ২৫ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সংঘর্ষের কারণ নিয়েও দুই পক্ষ ভিন্ন ভিন্ন দাবি করেছে। ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল হলে ঢুকে তাদের কর্মীদের মারধর ও কক্ষে তালা দেয়। অন্যদিকে, ছাত্রদলের দাবি, শিবির দীর্ঘদিন ধরে হলের কয়েকটি কক্ষ দখলে রেখেছিল এবং তাদের কক্ষে তালা দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন...

Related Articles

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

;