Home আন্তর্জাতিক ইসরায়েলের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
আন্তর্জাতিক

ইসরায়েলের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

Share
Share

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাবাক শাহবাজি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়, বাবাক শাহবাজি ২০২২ সালের শুরুর দিকে আরেক অভিযুক্ত গুপ্তচর ইসমাইল ফেকরির সঙ্গে কাজ শুরু করেছিলেন। ফেকরিকে চলতি বছরের জুনে ফাঁসি দেওয়া হয়। শাহবাজির বিরুদ্ধে অভিযোগ, ঘর ঠান্ডা রাখার যন্ত্র স্থাপনের কাজের আড়ালে তিনি গুরুত্বপূর্ণ স্থান, যেমন সার্ভার রুম ও সামরিক-নিরাপত্তা সংশ্লিষ্ট কেন্দ্র থেকে গোপন তথ্য সংগ্রহ করতেন।

গত কয়েক মাসে এ ধরনের অভিযোগে ইরানে অন্তত নয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাজা কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাবাক শাহবাজির আইনজীবী সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন, তবে তা খারিজ হয়ে যায়। ইরান কর্তৃপক্ষের দাবি, এসব মামলার মাধ্যমে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলা করা হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন উল্লেখ করে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই আদালত চত্বরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;