Home জাতীয় শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন : মির্জা ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন : মির্জা ফখরুল

Share
শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন
Share

বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকার পরও অনুশোচনা না করে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল।

রবিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ নামে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “শত শত মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বাংলাদেশে আর কখনো যেন না ঘটে, সে বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে নানা ধরনের আর্থিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছে। তাদের সহায়তার জন্য সরকারি ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে যাতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা যায়।

তার মতে, এ ধরনের সহায়তা শুধু মানবিক দায়িত্বই নয়, বরং দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে কোনো নাগরিককে আর গুমের শিকার হতে না হয়। তিনি বলেন, একটি পরিবার যখন হঠাৎ করে তাদের সদস্যকে হারায়, তখন তারা শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে।

“বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কেউ গুমের শিকার না হয় এবং কোনো পরিবার যেন তাদের প্রিয়জনকে হারিয়ে নিঃস্ব হয়ে না পড়ে,”—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “গুমের বিচারই শুধু যথেষ্ট নয়, গুমের শিকার মানুষদের ফিরিয়ে দিতে হবে। পরিবারগুলো এখনও তাদের প্রিয়জনদের অপেক্ষায় আছে।”

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বাংলাদেশ এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চায় যেখানে গুম, হত্যা ও রক্তপাতের রাজনীতি আর কখনো স্থান পাবে না।

‘মায়ের ডাক’ সংগঠনটি দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষে কাজ করছে। তাদের দাবি, দেশে নিখোঁজ বা গুমের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। এমনকি তিনি...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...