Home রাজনীতি আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তারকাদের বিনম্র শ্রদ্ধা
আওয়ামী লীগজাতীয়দিবস

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তারকাদের বিনম্র শ্রদ্ধা

Share
Share

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে তিনি ও তার পরিবারের সদস্যরা সপরিবারে নিহত হন। গত বছর থেকে সরকারি নির্দেশনায় জাতীয় শোক দিবস পালন বাতিল হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ও তারকা-শিল্পীরা শ্রদ্ধা জানাতে ভুল করেননি।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তার ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন, “শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।” অভিনেতা খায়রুল বাসার নির্মলেন্দু গুণের একটি কবিতা পোস্ট করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, “বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমীন।” অভিনেত্রী নাজিফা তুষি বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২-এর ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন।

সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া তার পোস্টে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান, তিনি লিখেছেন:
জয়বাংলা বলে তুলেছেন ডেকে
ঘুমিয়ে থাকা যত কোটি ভাই-বোন
আকাশ নদী তাঁর পরম আত্মীয়
বাংলার মাটি ছিল খুবই আপন
হৃৎপিন্ড তার বদ্বীপের আকার
বুক জুড়ে মাখা ছিল এ মাটির ঘ্রাণ
রবীন্দ্র মানষে গড়া তিনি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অভিনেতা ইরফান সাজ্জাদ উল্লেখ করেন, “আমি কোনো দল করি না। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।” আরশ খান তার পোস্টে লিখেছেন, “‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।’”—বঙ্গবন্ধুর একটি ছবি সংযুক্ত করে। জাহের আলভী লিখেছেন, “কে মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।”

এভাবে সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে দেশের সাধারণ মানুষ ও তারকারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন, যা ৫০তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ গুরুত্ব বহন করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুই পুলিশ সদস্য ও এক পুলিশ সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে...

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

Related Articles

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে...

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...

;