Home বিনোদন চলচ্চিত্র শাকিব খানের নতুন সিনেমার প্রথম পোস্টার উন্মোচন
চলচ্চিত্রবিনোদন

শাকিব খানের নতুন সিনেমার প্রথম পোস্টার উন্মোচন

Share
Share

ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত নতুন সিনেমা প্রিন্স : ওয়ান্স আপন টাইম ইন ঢাকা। ছবির প্রধান চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমায় থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন ও আবেগের মিশেল। শুক্রবার বিকেলে ছবির প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সামাজিক মাধ্যমে একযোগে পোস্টার উন্মোচন করেন শাকিব খান, নির্মাতা আবু হায়াত মাহমুদ ও ছবির কলাকুশলীরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। পরিচালক আবু হায়াত মাহমুদ নিজের ফেসবুকে পোস্টার শেয়ার করে লিখেছেন, প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো—এবার হাজির হচ্ছে এক নতুন মিথ, এক শহরের গল্প যেখানে জন্ম নেয় কিংবদন্তি।

শাকিব খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে।” পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা এক চরিত্রকে, যার দুই হাতে উঁচু করে ধরা পিস্তল। চারপাশে লেখা ঢাকার বিভিন্ন এলাকার নাম—বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুর। নিচে বড় অক্ষরে লেখা—‘মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।’

সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা, যদিও তাঁদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল...

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

এবার ভোটের মাঠের প্রচারণায় শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে...

পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও- আলভীর অভিযোগ

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে...

নারী শিল্পীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন জাহের আলভী—গুঞ্জন নাকি সত্যি?

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার...