Home সাম্প্রতিক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাছের নিচে বৃদ্ধা, সেই গাছ ভেঙেই গেল প্রাণ
সাম্প্রতিক

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাছের নিচে বৃদ্ধা, সেই গাছ ভেঙেই গেল প্রাণ

Share
Share

তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ৯০ বছর বয়সী সমিরন। এ সময় হঠাৎ গাছটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সমিরন ওই এলাকার মৃত গোলাপের স্ত্রী।

নিহতের স্বজনেরা জানান, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন সমিরন। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছটি ভেঙে তাঁর ওপর পড়ে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম কানন বলেন, তীব্র লোডশেডিংয়ের মধ্যে স্বস্তি পেতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ওই বৃদ্ধা। হঠাৎ গাছটি ভেঙে তাঁর ওপর পড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আছরের পর থেকে সূর্যাস্ত...

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির পর শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায়...

Related Articles

কম খরচে স্বয়ংক্রিয় কাজের জন্য গুগলের নতুন এআই মডেল

কোডিং ও স্বয়ংক্রিয় ব্যবসায়িক কাজের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি...

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারে মুখোমুখি হতে বললেন সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে...