Home আন্তর্জাতিক লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

Share
Share

লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত বুধবার তাঁকে হত্যা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে Israel Defense Forces। লেবাননে ইসরায়েলের চলমান ব্যাপক হামলার মধ্যেই এই দাবি করা হলো।

বৃহস্পতিবার আইডিএফের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, লেবাননের হাজির এলাকায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যা করেছে ইসরায়েলের বিমানবাহিনী। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। একই সঙ্গে সংঘাতের বিস্তার ঘটিয়ে ইরানেও হামলার দাবি করেছে তারা।

আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশ এবং দেজফুল শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্রের গুদাম এবং উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে লেবানন ও ইরানকে ঘিরে ইসরায়েলের ধারাবাহিক সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের...

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, আহত ১

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি...

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ...

সিরিয়ার ইদলিবে বিমানঘাঁটিতে আট দফা হামলা, রানওয়ে ক্ষতিগ্রস্ত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা হয়েছে।...